1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৪৭ লাখ টাকার আইসসহ তরুণী গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১ ৯:৩২ pm

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক তরুণীর কাছ থেকে মাদকের নতুন সংস্করণ ক্রিস্টাল মিথাইল এমফিটামিন ‘আইস’ উদ্ধার করেছে পুলিশ । শনিবার (০২ অক্টোবর) বিকেলে জোরারগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

এর আগে শুক্রবার (০১ অক্টোবর) দিনগত রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় পূর্বের খবর অনুযায়ী ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। এ সময় মাদক বহন করার অভিযোগে নুসরাত ফাতেমা (২২) নামে এক তরুণীকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতার নুসরাত মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব মাদক ঢাকায় নেওয়া হচ্ছিল বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) মো. সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রাম নগরীর এক ব্যক্তি থেকে এসব আইস সংগ্রহ করে ঢাকায় নেওয়া হচ্ছিল। এসব মাদক বিক্রির সঙ্গে কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। নুসরাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ