1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টিআইবির কার্টুন প্রতিযোগিতার সময় বাড়লো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ৯:৩৮ pm

দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২১ এর কার্টুন জমা দেওয়ার সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিআইবি।

প্রতিযোগিতায় আগ্রহী কিশোর ও তরুণদের কাছে মৌলিক ও সৃজনশীল কার্টুন তৈরি করে পাঠানোর আহ্বান জানিয়েছে টিআইবি। বয়স নির্ধারণে ‘ক’ (১৩-১৮ বছর) ও ‘খ’ (১৯-২৫ বছর) দু’টি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। এবারের কার্টুন প্রতিযোগিতার বিষয় ‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে করোনা অতিমারির প্রভাব’ যাতে প্রতিযোগীর দৃষ্টিতে স্বাস্থ্য ও শিক্ষা খাতে করোনার প্রভাবসহ দুর্নীতির চিত্র ও প্রতিরোধে করণীয় বিষয়ের প্রতিফলন থাকতে হবে।

প্রতিযোগিতায় প্রতি বিভাগে তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে কার্টুন অবশ্যই টিআইবি কার্যালয়ে পৌঁছাতে হবে। কার্টুন পাঠানোর ঠিকানা- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মাইডাস সেন্টার (লেভেল-৪), বাড়ি-৫, সড়ক-১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯।

আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ দিবস উপলক্ষে কার্টুন প্রতিযোগিতার আয়োজন করে টিআইবি। বিস্তারিত জানতে সংস্থাটির ওয়েব সাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ