1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মিলবে ৮ অক্টোবর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ৯:১৪ pm

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে (২০২১-২১) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় ফের পিছিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৮ অক্টোবর থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগের ঘোষণা অনুযায়ী প্রথমে ১১ সেপ্টেম্বর প্রবেশপত্র ডাউনলোডের তারিখ নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। পরে পরিবর্তন করে ২২ সেপ্টেম্বর করা হয়। এরপর দ্বিতীয় ধাপে পরিবর্তন করে ২৭ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে তারিখ পরিবর্তন করে আগামী ৮ অক্টোবর করা হলো।

শিক্ষার্থীরা ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (https://cutt.ly/wEjvGJE) থেকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আগামী ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা। এরপর ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ও ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিটি ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ