
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে কাজ করে নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর বস্তিতে আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত। এরপর ফায়ার সার্ভিসের ১০ ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণ আসে ৬টা ২৮ মিনিটে।
আগুনে হতাহতের কোনো খবর ও আগুনের সূত্রপাত জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমাদের অফিসার ঘটনাস্থলে রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না।
ভিন্নবার্তা ডটকম/এন