1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাকে গাছে বেঁধে নির্যাতন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ৭:৩১ pm

পৃথিবীর সবচেয়ে মধুর ডাক মা। মা তার সব সুখ বিসর্জন দেন সন্তানের কল্যাণে। আর সেই মাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুপারি গাছের সঙ্গে বেঁধে দিনভর নির্যাতন করেছেন ছেলে।

নির্যাতনের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল বুধবার নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাঁপানী ইউনিয়নের ছোট খাতা গ্রামে ঘটনাটি ঘটে। মা মনোয়ারা বেগম (৩৬) তিন সন্তানের মা।

সরেজমিনে গিয়ে জানা যায়, মনোয়ারা বেগমের মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার পাভেল নামের এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্বামী বজলুর রহমান ও বড় ছেলে শাহরিন ইসলাম মিঠুর সঙ্গে ঘটনার দিন বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বজলুর রহমানের সামনেই তার ছেলে মিঠু মা মনোয়ারা বেগমকে চুল ধরে টেনে হিঁচড়ে একটি সুপারি গাছে বেঁধে দিনভর মারপিট করে। লাঠি ও লোহার রডের আঘাতে মনোয়ারা বেগম চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। নির্যাতন সহ্য করতে না পেরে এক স্থানীয় ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মনোয়ারা বেগমকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

স্থানীয়রা জানান, এ ঘটনাটি অমানবিক। ওই নারীর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কাজেই মানবাধিকার কর্মী ও প্রশাসন এগিয়ে এসে তারপাশে দাঁড়ানো উচিত। স্বামী বজলুর রহমান ও ছেলে শাহরিন ইসলাম মিঠুর কঠোর বিচারের দাবি জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সংবাদ পেয়ে আমরা মনোয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ