
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ যে গড়া সম্ভব তার প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেন, তখন অনেকেই কটাক্ষ করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী কোনো কথায় কান না দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করেছেন এবং সফল হয়েছেন।
পাবলিকলি এক্সেসেবল ডাটাবেজ সম্পর্কে তিনি বলেন, শ্রম মন্ত্রণালয়ের সব কিছু এই ডাটাবেজের মধ্য দিয়ে দেখা যাবে। অল্প সময়ে বেশি কাজ হলো এই ডাটাবেজের একটা বিশেষ দিক।
প্রতিমন্ত্রী মন্নুজান বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে পদক পেয়েছেন। সম্প্রতি আমরা তার ৭৫তম জন্মদিন উদযাপন করেছি। আমরা এই ডাটাবেজ প্রধানমন্ত্রীর জন্মদিনে উৎসর্গ করতে চাই।
এদিন শ্রম ভবনে পাবলিকলি এক্সেসেবল ডাটাবেইজ ও ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধন করা হয়।
এসময় লেবার জার্নাল ২০১৮-১৯ এর মোড়ক উন্মোচন ও বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর সংশোধনী প্রস্তাব হস্তান্তর করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন