1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি-জোট ত্যাগ: শুক্রবার ব্রিফিং করবে খেলাফত মজলিস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ৫:১৪ pm

বিএনপি-জোট নিয়ে দলীয় অবস্থান ব্যক্ত করতে আগামীকাল ব্রিফিং করবে খেলাফত মজলিস। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে দলটির শীর্ষনেতারা এ ব্রিফিং করবেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে মজলিসের অফিস ও প্রচার বিভাগের দায়িত্বশীল ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, পুরানা পল্টনের কালভার্ট রোডস্থ সীগাল রেস্টুরেন্টে (লিফট-১২, হোসাইন টাওয়ার, ১১৬ নয়া পল্টন) ব্রিফিং করা হবে।

মজলিস সূত্র জানায়, শুক্রবার দুপুর ২টায় দলের কেন্দ্রীয় শুরার অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনেই জোটত্যাগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ