1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্ত্রীকে পিটিয়ে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩০ pm

চট্টগ্রামের মীরসরাইয়ে রিজিয়া বেগম নমে এক নারীকে টর্চলাইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউপির চুনিমিঝিরটেক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী জাহাঙ্গীরকে আটক করেছে।

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে চুনিমিঝিরটেক গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মো. জাহাঙ্গীরের সঙ্গে তার স্ত্রীর ভাই মো. আলমগীর, মো. খুরশিদ ও মো. মিলনের ঝগড়া হয়। এর জের ধরে রিজিয়ার স্বামী ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ইলেকট্রিক টর্চলাইট দিয়ে রিজিয়ার পিঠে ও ঘাড়ে আঘাত করেন।

এতে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। স্বজনরা রিজিয়াকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই সাইফুল বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের স্বামী জাহাঙ্গীরকেও পুলিশ আটক করেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ