1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেড় বছর পর তিন রুটে ফ্লাইট চালুর ঘোষণা বিমানের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ ৫:৪৯ pm

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবারও তিনটি রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রুটগুলো হচ্ছে : সৌদি আরবের মদিনা, কুয়েত এবং নেপালের কাঠমান্ডু।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, বিমান আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চালু করবে। পরদিন ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট চালু হবে।

তিনি বলেন, ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে প্রতি শনি ও বৃহস্পতিবার বিমানের বিজি-০৭১ ফ্লাইট ছেড়ে যাবে।একইদিনে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরবে। ঢাকা থেকে প্রতি রবি ও বুধবার মদিনা এবং রবি ও মঙ্গলবার কুয়েতে যাবে বিমানের ফ্লাইট। ফিরে আসবে একইদিন। বিমান জানায়, যাত্রীরা এখন থেকেই এসব রুটের টিকিট কাটতে পারবেন। এ জন্য যাত্রীদের বিমানের সেলস সেন্টার ও কল সেন্টারে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালে মে থেকে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল। কাছাকাছি সময়ে বন্ধ হয় কাঠমান্ডু ও মদিনা রুটের ফ্লাইট। পরবর্তীতে বিভিন্ন রুটে ফ্লাইট চালু হলেও এ তিনটি রুট বন্ধ ছিল। বর্তমানে বিমানের আন্তর্জাতিক রুটের ব্যাংকক, কুয়ালালামপুর এবং সিঙ্গাপুরের ফ্লাইট স্থগিত রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ