1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অধ্যক্ষ নিয়োগে ঘুষ দিতে হয় ১৫ লাখ টাকা পর্যন্ত: টিআইবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ ৩:৪৯ pm

মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৩ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নিয়ম-বহির্ভূত অর্থ দিতে হয় বলে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এই অর্থ যায় স্থানীয় রাজনৈতিক নেতা বা গভর্নিং বডির সদস্যদের পকেটে।

আজ বুধবার ‘মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদনে নথিপত্র ভার্চুয়ালি প্রকাশ করে টিআইবি।

এতে আরও বলা হয়, এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত প্রতিষ্ঠানে যোগ দিতে নিয়ম-বহির্ভূতভাবে ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত দিতে হয়।

এছাড়াও গ্রন্থারিক নিয়োগে ২ থেকে ৩ লাখ, শিক্ষক এমপিওভুক্তিতে ৫০ হাজার থেকে ১ লাখ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নীরিক্ষায় ৫০ হাজার থেকে ৫ লাখ, পাঠদান অনুমোদনে ১ থেকে ৫ লাখ, স্বীকৃতি নবায়নে ৫ থেকে ৩০ হাজার ও শিক্ষক বদলিতে ১ থেকে ২ লাখ টাকা দিতে হয়। এই অর্থ নিয়ম-বহির্ভূতভাবে নিচ্ছেন এই সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ