1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সক্রিয় রাজনীতি থেকে ‘অবসরে’ প্রণব-কন্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ২:০৫ pm

সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি তথা কংগ্রেসের প্রবীণ নেতা প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

শনিবার টুইট করে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বলে জানিয়েছে আনন্দবাজার ও এই সময়।

টুইটে শর্মিষ্ঠা লেখেন, ‘সকলকে ধন্যবাদ। রাজনীতি থেকে বিদায় নিলাম। তবে কংগ্রেসের একজন প্রাথমিক সদস্য হিসেবে থাকবো। সক্রিয় রাজনীতি আর নয়। কেউ যদি মনে করেন তিনি দেশের সেবা, জাতির সেবা করবেন, তিনি অন্য ভাবেও করতে পারেন।’

এদিকে তার তৃণমূলে যোগদান নিয়েও জোর জল্পনা তৈরি হয়। এ নিয়েও মন্তব্য করেছেন শর্মিষ্ঠা।

‘দ্য প্রিন্ট’ প্রণব-কন্যা জানান, রাজনীতি তার জন্য নয়। আর এই উপলব্ধি থেকেই তিনি সরে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, ‘এই বিষয়ে আগেই দলের সভাপতি সোনিয়া গান্ধী এবং মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাকে জানিয়েছিলাম।’

শর্মিষ্ঠা আরও জানান, দলের প্রতি তার কোনো অভিযোগ নেই। এমনকি, অন্য দলে যোগ দেওয়ার কথাও তিনি ভাবছেন না।

উল্লেখ্য, চলতি বছর জুলাই মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। সেই সময় তার এই পদক্ষেপ প্রসঙ্গে শর্মিষ্ঠা লিখেছিলেন, ‘দুঃখজনক’।

এদিকে, আগস্ট মাসে প্রণব মুখোপাধ্যায়ের পরিবারের আরেক সদস্য শুভ্রা ঘোষ তৃণমূলে যোগ দিয়েছেন। ২০১৪ সালে কংগ্রেসে যোগদান করার পর ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটেও লড়েছিলেন শুভ্রা। কিন্তু, পরাজিত হন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ