
দলের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে তিন বিভাগের নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করবে বিএনপির হাইকমান্ড।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার ১০৮ জনের সঙ্গে মতবিনিময় হবে। এর মধ্যে খুলনা বিভাগের ৩২ জন, রাজশাহীর ৩৫ জন, বরিশালের ২৭ জন এবং জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নন) ১৪ জন রয়েছেন।’ ‘২১ সেপ্টেম্বর ঢাকা, ফরিদপুর এবং ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।’
এর আগে গত ১৪, ১৫, ১৬ সেপ্টেম্বর বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ভিন্নবার্তা ডটকম/এন