1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পিএসজিকে নাটকীয় জয় এনে দিলেন হাকিমি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪০ am

অতিরিক্ত সময়ে আশরাফ হাকিমির গোলে নাটকীয় জয় পেয়েছে পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে মেসকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।

পিএসজির প্রথম গোলটিও হাকিমির। ডিফেন্ডার হয়েও জোড়া গোল করলেন ২২ বছর বয়সী তারকা। আগের ম্যাচে লিওঁ’র বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ায় মেসের বিপক্ষে ছিলেন না লিওনেল মেসি।

দলের সবচেয়ে বড় তারকা না থাকলেও শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে নেইমার-এমবাপ্পে-ইকার্দিরা। গোলও তারা পেয়ে যায় দ্রুত। তবে আক্রমণভাগের কেউ নয়, পঞ্চম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন হাকিমি।

তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি পচেত্তিনোর দল। ২৯তম মিনিটে কর্নার থেকে ওড়ে আসা বলে হেডে মেসকে সমতায় ফেরান সেন্টার-ব্যাক বউবাকার কউয়াতে। এরপর পিএসজির সামনে দেয়াল তুলে ম্যাচকে ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছিল স্বাগতিকেরা।

কিন্তু নাটক জমে উঠে ম্যাচের অন্তিম মুহূর্তে। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে অযথা বলে লাথি মেরে সময় ক্ষেপণের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মেসের ডিফেন্ডার ডিলান ব্রন। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানালে লাল কার্ড দেখেন তাদের কোচও।

শেষ মুহূর্তে ১০ জনের দল পড়া মেসের বিপক্ষে সুবিধাটাও দ্রুত নিয়ে নেয় পিএসজি। নেইমারের পাস থেকে বাঁ পায়ের নিচু শটে দলকে জয়সূচক গোল এনে দেন হাকিমি।

এই নিয়ে লিগ ওয়ানের চলতি মৌসুম টানা ৭ ম্যাচে ৭ জয় পেল পিএসজি। পয়েন্ট তালিকাতেও একচ্ছত্র আধিপত্য তাদের। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে পচেত্তিনোর দল। যেখানে এক ম্যাচ কম খেলা মার্শেই আছে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৩ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে মেস।

ভিন্নবার্তা ডটকম/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ