1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডেঙ্গু নিয়ন্ত্রণে সফলতার দাবি মেয়র তাপসের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ৯:১৯ pm

ডেঙ্গু নিয়ন্ত্রণে সফলতার দাবি করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘অপপ্রচার-অপরাজনীতি সত্ত্বেও সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি।’ বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘২০১৯ সালকে আমরা আমাদের সবচেয়ে খারাপ সময় হিসেবে বিবেচনা করি। আমরা ২০১৯ সালকে বিবেচনায় রেখে কর্মপরিকল্পনা সাজিয়েছি, কাজ করছি। এ বছর অনেক অপপ্রচার, অপরাজনীতি, কূটকৌশল, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন চক্র থাকা সত্ত্বেও আজ অবধি আমাদের এক হাজার ৫০ জন মশক কর্মী ও কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, মশক শাখার কর্মকর্তাসহ সকলের নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এ জন্য ২০১৯ সালের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৯০ ভাগ থেকে ১০ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।’

মেয়র আরও বলেন, ‘আমরা ঘরে ঘরে গিয়েছি। ২৭ হাজারের মতো আবাসিক ভবন স্থাপনা পরিদর্শন করেছি। যেখানে-যেখানে উৎসস্থল পেয়েছি, যেখানে-যেখানে আধার পেয়েছি এবং যখন যা তথ্য পেয়েছি সঙ্গে সঙ্গে আমাদের জনবল সেখানে গিয়ে আধার বিনষ্ট করেছে। উৎসস্থল বিনষ্ট করা এবং পর্যাপ্ত কীটনাশক প্রয়োগের মাধ্যমে লার্ভা ধ্বংস করেছি বলেই আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি।’

এ সময় অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ