1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুমকিতে নতুন সড়ক যাচ্ছে নদীর পেটে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ৩:৫১ pm

পটুয়াখালীর দুমকিতে নির্মাণের ৬ মাসেই নদীতে ভেঙে যাচ্ছে এলজিইডি’র পাকা সড়ক। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পুরোটা ভেঙে বিচ্ছিন্ন হতে পারে ওই এলাকার সড়ক যোগাযোগ।

সরেজমিন পরিদর্শনে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের কচাবুনিয়া নদীর পশ্চিমপার নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার সড়কের মাঝামাঝি অন্তত ১৫ মি. পাকা রাস্তার প্রায় অর্ধেক নদীতে ভেঙে পড়েছে। বকি অর্ধেকাংশেও ফাটল ধরেছে।

স্থানীয়দের অভিযোগ, নদীর তীরে পাইলিং বা সাপোর্টিং না থাকায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নূতন সড়কটি মাত্র ছয় মাসেই ভেঙে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল বারেক হাওলাদার বলেন, ঠিকাদার যেনতেনভাবে তড়িঘড়ি রাস্তার কার্পেটিং কাজ শেষ করলেও অনেক কাজ ফেলে রেখেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, যথাযথ পরিমাপ ঠিক না রাখাসহ নানা অনিয়মের আশ্রয় নেওয়ায় কাজের গুণগত মান ঠিক নেই।

তা ছাড়া নদীর তীরে ঝুঁকিপূর্ণ স্থানে পাইল-সাপোর্ট না থাকায় জোয়ারের স্রোতে নিচের মাটি সড়ে যাওয়ায় সড়ক ভেঙে যাচ্ছে।

একই বক্তব্য দক্ষিণ পাঙাশিয়া গ্রামের বাসিন্দা সেকান্দার মল্লিক, আ. রাজ্জাক, আবু ইউসুব খানসহ অনেকের।

পাঙ্গাশিয়া তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারা বেগম জানান, নদীতে ভেঙে পড়া রাস্তা দিয়ে স্কুলের বেশির ভাগ ছাত্রছাত্রীদের নিয়মিত আসতে যেতে হয়। আমাদের এসব শিশু শিক্ষার্থীদের নিয়ে চরম দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। সড়ক যোগাযোগ রক্ষায় ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

ইউপি চেয়ারম্যান এড. গাজী নজরুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলীকে তড়িৎ ব্যবস্থা নিতে বলা হয়েছে। যত দ্রুত সম্ভব মেরামত কাজ শুরু করা হবে।
এ বিষয়ে দুমকি উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, সড়কের ভাঙন মেরামতে প্রাথমিকভাবে ৩ লাখ টাকার (প্রাক্কলন) প্রকল্প হাতে নিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে কাজ করার দায়িত্ব দেয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু করার কথা রয়েছ। ইউপি চেয়ারম্যান কাজে গড়িমসি করলে আমরাই রাস্তাটি মেরামত করে দেব।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ