1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই মিনিটে ২ গোলে রিয়ালের রোমাঞ্চকর জয় (ভিডিও)

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৪ am

ভ্যালেন্সিয়ার মাঠে রোমাঞ্চকর জয় পেল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে বিবর্ণ ফুটবল দেখানোর পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল বেনজেমার দল।

তিন মিনিটে দুই গোল দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিলেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। সমতায় ফেরানোর পর জয়সূচক গোলটি করেন দলের সেরা স্ট্রাইকার করিম বেনজেমাই।

মেস্তায়া স্টেডিয়ামে রোববার রাতে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল।

প্রথম ৪৫ মিনিটে মাঝমাঠে ছন্দহীন হয়ে পড়ে রিয়াল। একের পর এক আক্রমণে শিরোপাপ্রত্যাশীদের কোণঠাসা করে ফেলে ভ্যালেন্সিয়া।

প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে দেন হুগো দুরো। ডান দিক থেকে আসা ক্রস ঠেকাতে গিয়ে কী করবেন যেন বুঝে উঠতে পারেননি ভাসকেস। তার নামিয়ে নেওয়া মাথায় লেগে বল চলে গেল ফাঁকায় দাঁড়ানো দুরোর পায়ে।

দারুণ কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে দলকে লিড এনে দেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে লুকা মদ্রিচের বদলি নামার পাঁচ মিনিট পরই ভালো সুযোগ পেয়েছিলেন রদ্রিগো। কিন্তু ভাসকেসের ক্রসে তার ভলি লক্ষ্যে থাকেনি।

৮৬তম মিনিটে সৌভাগ্যক্রমে সমতায় ফেরে রিয়াল। বাঁদিক থেকে ভিনিসিউসের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

দুই মিনিট পরই জয়সূচক গোল করেন বেনজেমা। বাঁ থেকে ভিনিসিউসের দারুণ ক্রসে লাফিয়ে হেড করার চেষ্টা করেন বেনজেমা। হেড দিতে না পারলেও তার কাঁধে লেগে ঠিকই বল জালে জড়ায়।

২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

আগের দিন আথলেতিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। এবার চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রিয়াল।

তিন নম্বরে ভ্যালেন্সিয়ার পয়েন্ট ১০। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে বার্সেলোনা।

ম্যাচ হাইলাইটস দেখুন—

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ