1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধুনটে দুর্বৃত্তের কাস্তে কেড়ে নিল বেগুনচাষির স্বপ্ন

রফিকুল আলম,ধুনট (বগুড়া)
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৮ pm

মাঠের বুকে সবুজ পাতায় লুকিয়ে ছিল কৃষকের সোনালি স্বপ্ন। ক্ষেতের বেগুন গাছে ফুটছে ফুল, পরিপক্ক হচ্ছে স্বপ্নের বেগুন। ক’দিন পরই আকাঙ্খার ফলন এই বেগুন বাজারে নেবে। সেই বেগুন বিক্রি করে ঘরে আসবে টাকা। সেই টাকায় চলবে জীবনের চাকা। সন্তানদের পড়ালেখার খরচ, নতুন কাপড়! ওষুধ-পথ্য, ঋণ পরিশোধ, কৃষকের সবই যেন এই বেগুনক্ষেতকে ঘিরে।

এমনই একজন আদর্শ কৃষক বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের গোলাম মোস্তফা। অন্যান্য ফসলের পাশাপাশি তিন বছর ধরে জমিতে বেগুনের আবাদ করেন। আর বেগুন চাষের আয় দিয়েই তার পরিবারের জীবিকা নির্বাহ হয়।

তারই ধারাবাহিকতায় এবার এনজিও থেকে ঋণ নিয়ে ১৫ শতক জমিতে বেগুন চাষ করেন গোলাম মোস্তফা। ফলন অনেক ভালো হয়েছে। তাই বেগুনকে ঘিরে এবারও মনে অনেক স্বপ্ন বুনেছিল। কিন্ত শনিবার রাতের কোনো একসময় দূর্বৃত্তরা কাস্তে দিয়ে বেগুন গাছ কাটায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে কৃষকের মুখের হাসি মলিন হয়ে গেছে।

কৃষক গোলাম মোস্তফা বলেন, বেগুনের আবাদ কর‌্যা দুড্যা পয়সা পাই। আল্লা কামাই দ্যায় জন্যি ধর‌্যা আছি। লোকসান হয় না। শিমের আবাদ কর‌্যা অনেক ট্যাহা কামায় হরছি। আরো কিছু করার স্বপ্ন আছিল। কিন্ত কে বা কারা শিমের গাছ ক্যাইটা আমার সব স্বপ্ন ভঙ্গ করে দিছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ