1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রধান শিক্ষককেও আয়ার কাজ করতে হয় যে স্কুলে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:৪৪ pm

রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রহিমা খাতুন। তিনি একজন প্রতিষ্ঠান প্রধান হয়েও কাজ করেন আয়ার ও ঝাড়ুদারের।

পর্যাপ্ত পরিমাণে জনবল না থাকায় ওই বিদ্যালয়ের সমস্ত কাজ করতে হয় সহকারী শিক্ষকসহ প্রধান শিক্ষককে। বিদ্যালয়ের একজন শিক্ষকসহ, আয়া, ঝাড়ুদার ও দপ্তরি কাম-প্রহরীর সংকট রয়েছে। তাই সব শিক্ষককে শ্রেণিকক্ষ ঝাড়ুসহ সব ধরনের কাজ করতে হয়।

সরেজমিন দেখা যায়, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোছা. রহিমা খাতুন শ্রেণিকক্ষ পরিষ্কার করছেন, সেই সঙ্গে পরিবেশনের কাজও করছেন তিনি।

এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোছা. রহিমা খাতুন জানান, আমাদের স্কুলে পর্যাপ্ত পরিমাণে জনবল না থাকায় ঝাড়ুদার ও আয়ার কাজ আমাদেরই করতে হয়। সকালে স্কুল খুলেই পরিষ্কারের কাজগুলো আমরাই করি।

জানা যায়, ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও ২০১৩ সালে সরকারিকরণ হয়। ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা ২১৩ জন। ছাত্র ৯০ জন, ছাত্রী ১২৩ জন। বরাবরের মতো সব পরীক্ষার ফলাফল ভালো হয়ে থাকে। বিদ্যালয়টি সরকারিকরণ হলেও একজন শিক্ষকসহ আয়া, ঝাড়ুদার ও দপ্তরি কাম-প্রহরীর সংকট রয়েই গেছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান জানান, পীরগাছা উপজেলায় মোট ১৭৮টি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে শুধু ২০টা স্কুলে পিয়ন আছে। আয়া ও ঝাড়ুদারের অনুমোদন না থাকলেও দপ্তরি কাম-প্রহরীর অনুমোদন আছে।

তিনি জানান, দেড় বছর পর স্কুল-কলেজ খুললেও পীরগাছায় কিছু স্কুলে দেখা গেছে স্বাস্থ্যবিধি মানার অনীহা। কিন্তু অনন্তরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে ভিন্নরূপ। তারা সরকারি নির্দেশনা অনুযায়ী শ্রেণিকক্ষ পাঠদান করাচ্ছেন শিক্ষার্থীদের। স্কুলের বারান্দায় সাবান, হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন, তোয়ালে, পানির ব্যবস্থা করতে দেখা যায়।

স্কুলের প্রধান শিক্ষক মোছা. রহিমা খাতুন বলেন, আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী শ্রেণিকক্ষ পাঠদান করাচ্ছি। মাস্কসহ বিভিন্ন করোনা সামগ্রী শিক্ষার্থীদের বিতরণ করছি।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হৃদয় ও রুমা বলে- অনেক দিন পর স্কুল খুলে দেওয়ায় আমরা অনেক খুশি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ