1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নববধূর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন স্বামী, ভিডিও ভাইরাল (ভিডিও)

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:৩৭ pm

বিয়ের পর সাধারণত স্বামীর পা ছুঁয়ে প্রণাম করছেন নববধূ। দীর্ঘদিন ধরেই হিন্দু বিয়েতে অত্যন্ত প্রচলিত প্রথাটি। কিন্তু এবার এ প্রথা ভাঙলেন ভারতীয় এক যুবক।

প্রথাবিরোধী এমন ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। পীষূষ নামের এক ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ভিডিওটি আপলোড করেছেন। যা ইতোমধ্যে ৪০ লাখের বেশি মানুষ দেখেছেন। লাইক পড়েছে ২০ লাখেরও বেশি।

ভিডিওতে দেখা যায়, প্রথা অনুযায়ী নববধূ স্বামীকে প্রণাম করতে ঝুঁকলেন। কিন্তু সেই প্রণাম নিলেন না স্বামী। তারপর তিনি নিজেই প্রণাম করতে গেলেন নববধূকে। প্রায় লাফ মেরে পিছিয়ে গেলেন নববধূ। কিন্তু ততক্ষণে প্রণাম করে ফেলেন তিনি।

এই ঘটনার ভিডিও পছন্দ করেছেন নেটিজেনরা। স্রোতের বিপরীত গিয়ে এমন কাজের জন্য তার প্রশংসা করেছেন অনেকে। নবদম্পতিকে আশীর্বাদও করেছেন তারা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ