1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টিসিবির ট্রাকে ৩০ টাকায় পেঁয়াজ মিলবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১২:৫১ pm

রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে টিসিবির ট্রাকে মিলবে পেঁয়াজ, বিক্রি হবে ৩০ টাকা কেজিতে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রতি দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন ক্রেতারা। টিসিবির ট্রাক থেকে এখন একজন ক্রেতা সাশ্রয়ী দামে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারেন। এখন পেঁয়াজ যোগ হলো বিক্রয় পণ্যের তালিকায়।

সংস্থাটি জানিয়েছে, সারাদেশে প্রতিটি ট্রাকে ৩০০ থেকে ৬০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ থাকবে। গত ৪ সেপ্টেম্বর থেকে খোলাবাজারে ন্যায্যমূল্যে বোতলজাত সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করে টিসিবি।

সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ