
জাতীয় দলের বাজে পারফরম্যান্সের কারণে চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই বহিষ্কার হলেন বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে। বাংলাদেশ ফুটবলের বাস্তবতায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপই হচ্ছে জামাল ভূঁইয়াদের জন্য সবচেয়ে বড় আসর। সেই আসরের আগেই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শুক্রবার বিকালে বাফুফে ভবনে আয়োজিত এক সবায় কোচ বদলের এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
জেমি ডের অবর্তমানে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করবেন বসুন্ধরা কিংসের প্রধান কোচ অস্কার ব্রুজোন।
ভিন্নবার্তা/এমএসআই