1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীলফামারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:১০ pm

নীলফামারীতে ধান ক্ষেতে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জীবন চন্দ্র চ্যাটার্জী (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত জীবন চন্দ্র লক্ষীচাপ ইউনিয়নের নৃসিংহ গ্রামের ব্রাম্মনপাড়ার নরেন্দ্র চ্যাটার্জীর পুত্র। বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) সকালে লক্ষীচাপ ইউনিয়নের নৃসিংহ গ্রামের ব্রাম্মনপাড়ায় নিজ ধান ক্ষেত্রে স্প্রে করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।

নৃসিংহ গ্রামের ব্রাম্মনপাড়ার কালিপদ বাবু ও সুবাস বাবু অভিযোগ করে বলেন, এই বিদ্যুতের তারের বিষয়ে বার বার নীলফামারী নেসকোর নির্বাহী প্রকৌশলীকে জানানো হলেও কর্ণপান করেননি। প্রতিনিয়ত আমরা নানা ভাবে অভিযোগ দিয়ে আসছি।

উল্লেখ্য যে এ গ্রামে এক মাস আগে বিদ্যুৎতের তারে জড়িয়ে হেমন্ত নামে এক ব্যক্তি গুরুতর আহত হয় । ৬ মাস আগে শাহাপাড়ের আজিজুল ইসলামের এক লক্ষ বিশ হাজার টাকা দামের গরু বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় । এক বছর আগে দাউদ গ্রামের বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয় ।
এ বিষয়ে নীলফামারী নেসকোর নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ