1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আফগানিস্তানের সাবেক কর্মকর্তাদের ১ কোটি ২৪ লাখ ডলার জব্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৩ pm

তালেবাননিয়ন্ত্রিত আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা বুধবার সাবেক সরকারের উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহসহ সাবেক শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে প্রায় এক কোটি ২৪ লাখ ডলার নগদ অর্থ এবং বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে।

আফগান কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে বলেছে, টাকা এবং স্বর্ণ কর্মকর্তাদের বাড়িতে রাখা হয়েছে।

তালেবানদের প্রতিরোধ করার ডাক দেওয়া আমরুল্লাহ সালেহের হদিস এখন অজানা। গত সপ্তাহে তার পরিবারের একজন সদস্য বলেছিলেন— তালেবানরা তার ভাই রুহুল্লাহ আজিজিকে হত্যা করেছে।

এক পৃথক বিবৃতিতে ব্যাংকটি আফগান নাগরিকদের দেশটির স্থানীয় আফগানি মুদ্রা ব্যবহার করার আহ্বান জানিয়েছে। দেশটি ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠান অর্থের অভাবে ভুগছে, বিশেষ করে ব্যাপকভাবে ব্যবহৃত মার্কিন ডলারের অভাব দেখা দিয়েছে। তার মধ্যেই এ আহ্বান জানানো হলো।

দুই বাণিজ্যিক ব্যাংকার বলেন, তালেবানরা সাবেক সরকারি কর্মকর্তাদের সম্পদ পুনরুদ্ধার করতে চাইছে। কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে স্থানীয় ব্যাংকগুলোকে একটি সার্কুলার জারি করে সাবেক সরকারের সঙ্গে যুক্ত রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।

তালেবানের অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সরকার ব্যাপক দুর্নীতিগ্রস্ত ছিল। বিশেষ করে জনগণের জন্য আসা বিদেশি সহায়তার লাখ লাখ ডলার লুটপাট করেছে গনি সরকারের প্রশাসন।

স্বয়ং গনি ও তার ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ রয়েছে।

ইতোমধ্যে পাঞ্জশির উপত্যকায় সালেহর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অর্থ ও সোনাদানা উদ্ধার করেছে তালেবান।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ