1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এনজিওগুলোর পারিবারিক বিরোধ নিষ্পত্তির ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪১ am

পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে মহিলা আইনজীবী সমিতিসহ এ ধরনের এনজিওদের বিরোধ নিষ্পত্তির ক্ষমতা চ্যালেঞ্জ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা।

অ্যাডভোকেট খুরশিদ আলম খান ঢাকা পোস্টকে বলেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতিসহ এনজিওগুলো পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সালিশের যে নোটিশ দেয় সেটা চ্যালেঞ্জ করেছি এবং তারা এ ধরনের সালিশ কোন আইনে করে তাদের এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছি।

রাজধানীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আকরামের পক্ষে অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা এ রিট দায়ের করেছেন।

খুরশিদ আলম খান জানান, গত ২২ আগস্ট বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি থেকে মোহাম্মদ নুরুল আকরামকে তাদের পারিবারিক বিরোধ নিষ্পত্তির নোটিশ দেওয়া হয়। তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি মীমাংসার জন্য মহিলা সমিতির অফিসে ডাকা হয়। আমাদের কথা হলো, তাকে কোন আইনে ডাকা হলো। নোটিশ চ্যালেঞ্জ করে বলেছি, যে বিষয়ে আপনারা ডেকেছেন, সে বিষয়ে আপনাদের ক্ষমতা কতটুকু। আমরা আইনে তাদের নোটিশ দেওয়ার ক্ষমতা দেখতে পাচ্ছি না।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ