1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৫ am

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে সড়ক দুর্ঘটনায় খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট (৫০) ও শওকত সর্দার (৬০) নামে দুই জন নিহত হয়েছেন।

বুধবার রাতে কালিয়া-বড়দিয়া সড়কের সীমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট নড়াগাতি থানার বড়দিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং শওকত সর্দার টোনা গ্রামের বাসিন্দা।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট নিজে প্রাইভেট কার চালিয়ে কালিয়া উপজেলার সদর থেকে বড়দিয়ায় বাড়িতে ফিরছিলেন। এ সময় তার গাড়িতে টোনা গ্রামের শওকত সর্দার ও মো. ওয়ালিউল্লাহ নামে দুই ব্যক্তি ছিলেন। প্রাইভেট কারটি কালিয়া-বড়দিয়া সড়কের সীমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট ও শওকত সর্দার মারা যান। গাড়িতে থাকা ওয়ালিউল্লাহ বেঁচে যান।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ