1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নারীকে যৌন নিপীড়ন, আ.লীগ নেতা কারাগারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ১০:২১ pm

ঝালকাঠির রাজাপুরে ডেকে নিয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগে সিদ্দিকুর রহমান সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামে যৌন নিপীড়নের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করলে অভিযুক্ত সিদ্দিককে রাতেই গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত সিদ্দিকুর রহমান সিকদার শুক্তাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেল।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কেওতা মাদরাসার সামনের একটি দোকানে বিকাশ থেকে টাকা তুলতে যান চার সন্তানের জননী ওই নারী। এ সময় অভিযুক্ত সিদ্দিকুর রহমান তাকে কাজ শেষে কথা দেখা করতে বলেন। স্ত্রী তার সঙ্গে কথা বলবেন বলে কৌশলে ওই নারীকে নিজের ঘরে নিয়ে যান তিনি। এ সময় ঘরে কেউ ছিল না। পরে সিদ্দিকুর রহমান ঘরের দরজা বন্ধ করে ওই নারীকে শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কৌশলে ঘর থেকে বেরিয়ে আসেন ওই নারী। পরে শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য মোসা. লাভলী বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে তিনি রাতে থানায় গিয়ে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গতকাল ভিকটিমের অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা পাওয়ায় রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম যৌন নিপীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বুধবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ