1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাকচাপায় প্রাণ গেল ২ পথচারীর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪৫ pm

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা এলাকায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও একই গ্রামের ভ্যানচালক ফরজ আলী (৪৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ফরহাদ, রুবেলসহ বেশ কয়েকজন মহাসড়কের শ্রীকোলা মোড়ে বাজার করছিলেন। এ সময় পাবনাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এতে আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ