
দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এ বৈঠক শুরু হয়।
তিন দিনব্যাপী বৈঠকের প্রথম দিন স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে সভাপতিত্ব করছেন।
বৈঠকে ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিল ও ৩২ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে প্রায় ৩৫-৩৬ জন অংশগ্রহণ করছেন। এতে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন