1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক লাখ অসচ্ছলকে আইনি সহায়তা দেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ৩:৫২ pm

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০২০-২১ অর্থবছরে এক লাখ ৭৯১ অসচ্ছল ও সহায়সম্বলহীন মানুষকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে মোট বরাদ্দ ছিল পাঁচ কোটি টাকা। এর মধ্যে দুই কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৩১২ টাকা অর্থাৎ মোট বরাদ্দের ৫০ দশমিক ৭৩ শতাংশ খরচ হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়সম্বলহীন ও নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিতকল্পে সরকার ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ প্রণয়ন করে। এ আইনের আওতায় সরকার ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ প্রতিষ্ঠা করে এবং দরিদ্র, অসহায় মানুষের আইনের আশ্রয়লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে এ সংস্থার অধীনে প্রত্যেক জেলায় জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে।

দেশের সর্বোচ্চ আদালতে আইনিসেবা প্রাপ্তি নিশ্চিতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে জানান আইনমন্ত্রী।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ