1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিবন্ধন ৪ কোটি ১১ লাখ, টিকা প্রয়োগ ৩ কোটি ৪৭ লাখ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১:০৯ pm

দেশে এ পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ করোনা (কভিড-১৯) টিকার ডোজ প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এসব তথ্য জানা গেছে। খবর বাসসের

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৩২০ আর নারী ৯০ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮০ লাখ ৫১ হাজার ৩৬০ আর নারী ৫৮ লাখ ৩ হাজার ৬৮৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৩ লাখ ১৫ হাজার ১২৩ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ২০৫ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৮ লাখ ২২ হাজার ৫২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৬ লাখ ৩ হাজার ৫২২ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৪৫ হাজার ১৯৭ জন নিবন্ধন করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ