1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে করোনায় আরও ৬ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৭ am

প্রাণঘাতি করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে এবং বাকি চারজন মারা গেছেন উপসর্গে। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের তিনজন ও নওগাঁর একজন রয়েছেন।

এদিকে নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন নয় জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। রামেকে করোনা পজিটিভ হয়ে ৪৭ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৮২ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১২৯ জন।

এদিকে রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২২০ জনের নমুনা পরীক্ষায় নয় জনের করোনা করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৮ দশমিক ০৯ শতাংশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ