1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র

করোনা : দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ স্বস্তিদায়ক অবস্থানে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ৫:০৮ pm

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেছেন, করোনা মহামারিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে মুথপাত্র এ কথা বলেন।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘পুরো বিশ্বের মতো দক্ষিণ-পূর্ব এশিয়াতেও করোনাভাইরাস ভীষণভাবে আক্রমণ করেছিল। এখনও দেখা যাচ্ছে, এ অঞ্চলের মধ্যে ইন্দোনেশিয়ার পরিস্থিতি অন্য যে কোনো দেশের চেয়ে একটু বেশি ঝুঁকির মাঝে আছে। এরপরেই রয়েছে ভারতের অবস্থান।’

‘এ দুই দেশে গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা অনেক কম। যদিও প্রতিটি প্রাণই অনেক মূল্যবান। সেই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কোনো দেশের চেয়ে তুলনামূলকভাবে আমরা স্বস্তিকর অবস্থায় রয়েছি’, যোগ করেন মুখপাত্র।

অধ্যাপক নাজমুল ইসলাম আরও বলেন, ‘গত এক সপ্তাহে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৫১৬ জন, যা কিনা তার আগের সপ্তাহের চেয়ে পাঁচ হাজার ৯২১ জন কম। অর্থাৎ ২৬ শতাংশ কম। সেই সঙ্গে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে তার আগের সপ্তাহের তুলনায় ১৮০ জনের মৃত্যু কম হয়েছে, যা ৩২ শতাংশ কম। এটি হচ্ছে অত্যন্ত স্বস্তিদায়ক।’ তিনি জানান, বিগত সাত দিনে সংক্রমণের হার ১০ শতাংশের নিচেই রয়েছে, আর গতকাল শনিবার সেটা নেমে এসেছে সাত শতাংশে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ