1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চিকিৎসকের অবহেলায় যেভাবে অকালেই হারিয়ে গেল একটি প্রাণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ৩:৪৫ pm

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় রিনা বেগম (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের নূরুল আমিন খান মাল্টিপারপাস মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়।

রিনা বেগম টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের রাঙাচিরা গ্রামের ইসরাইল মিয়ার স্ত্রী।

নিহতের স্বামী জানান, তার স্ত্রীর প্রসব ব্যাথা শুরু হলে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে টাঙ্গাইল শহরের নূরুল আমিন খান মাল্টিপারপাস সেন্টারে তাকে ভর্তি করা হয়। সেখানে গাইনি ডাক্তার ডা. সাজিয়া আফরিনের নেতৃত্বে অস্ত্রপাচারের (সিজার) মাধ্যমে রিনা বেগম কন্যা সন্তানের জন্ম দেন। পরে তাকে কেবিনে নেওয়ার পর রাতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। বিষয়টি ক্লিনিকের নার্সকে জানালে তিনি ক্লিনিক কর্তৃপক্ষ ও ডাক্তারকে অবগত করেন। তাদের একাধিকবার ফোন করার পরও তারা আসেননি। পরে সকালে রিনার অবস্থার অবনতি হলে ক্লিনিকের পক্ষ থেকে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। সেখানে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

ইসরাইল মিয়া আরও জানান, ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় আমার মেয়ে এতিম হয়েছে। আমার মেয়েকে যে এতিম করলো আমি ওই ডাক্তার ও ক্লিনিক মালিকের শাস্তি দাবি করছি। এ ঘটনার পর ক্লিনিকের ম্যানেজার ও মালিক পালিয়েছে।

রিনা বেগমের মা চায়না বেগম বলেন, সিজার ভালভাবে করা হয়নি। সিজার করার পর পরই পেট ফুলতে থাকে। পেটের দুই পাশ দিয়ে রক্ত পড়া শুরু হলেও ক্লিনিক কর্তৃপক্ষ ও ডাক্তার কোনো ব্যবস্থা নেয়নি। আমার মেয়ে বারবার ডাক্তারের কথা বলেছে। কিন্তু ডাক্তার আসেনি। ডাক্তারের অবহেলায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমাকে যারা সন্তানহারা করলো আমি তাদের কঠিন শাস্তি দাবি করছি।

ক্লিনিকের নার্স অনামিকা সরকার জানান, আমি সকাল থেকে দায়িত্ব পালন করছি। রাতে ও গতকাল কী হয়েছে আমি তা জানি না।

নূরুল আমিন খান মাল্টিপারপাস মেডিকেল সেন্টারের রিসিপসনিষ্ট সাদিয়া আফরিন জানান, বিষয়টি আমার জানা নেই। ক্লিনিকের ম্যানেজার সেলিম জাবেদ ও মালিক মো. সরোয়ার হোসেন খান বাহিরে আছে। তারা কখন ফিরবে তাও জানি না। তাদের ফোন নম্বরও অনুমতি ছাড়া দেওয়া যাবে না।

নূরুল আমিন খান মাল্টিপারপাস মেডিকেল সেন্টারের মালিক মো. সরোয়ার হোসেন খান জানান, আমি খুবই ব্যস্ত আছি। আপনার সঙ্গে পরে কথা হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ