1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নৌকা থেকে পড়ে দুইজনের মৃত্যু, নিখোঁজ ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ১১:১৪ pm

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে নৌকা থেকে যমুনা নদীতে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুলের ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্যপাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)।

নিখোঁজরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জের খুরমা তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফিয়া বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও তার ছেলে ইয়াসিন (৬) এবং আব্দুস সাত্তার (৬০)।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এনায়েতপুর খাজা ইউনুস আলী দরবার শরীফের বাৎসরিক ওরস মাহফিল উপলক্ষে জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে মাহফিলের জন্য বাঁশ সংগ্রহ করা হয়েছিল। সেগুলো নিয়েই দরবারে আসছিলেন মুরিদরা। তবে তাদের বহন করা নৌকাটি এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় এলে বেশ কয়েকজন যাত্রী বাঁশসহ পড়ে যান। এ সময় অন্যরা সাঁতার কেটে তীরে উঠলেও সাতজন নিখোঁজ হন। এদের মধ্যে স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেছেন।

তিনি আরও জানান, ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান আজকের মতো বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ