1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আফগানিস্তানের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৬ pm

ভারত-পাকিস্তান বা অন্য কোনো দেশকে দেখে নয়, আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি দেখে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ইউরোপের তিন দেশ সফর নিয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ কথা বলেন। ড. মোমেন বলেন, ইউরোপে কেউ কেউ বলেছে, বিবিসি বলেছে, আপনারা ইন্ডিয়া যেটা করবে, সেটা করবেন কি-না, কিংবা পাকিস্তান যেটা করে, সেটা করবেন কি-না? আমরা বলেছি যে, কে কী করলো আমরা দেখবো না।

তিনি বলেন, আমাকে সবাই জিজ্ঞাসা করেছে আমাদের কী পজিশন? আমরা বলেছি যে, আফগান ইস্যুটা আমরা এখনো পর্যবেক্ষণ করছি। তারা বলেছেন যে, নতুন সরকারকে আমরা স্বীকৃতি দেবো কি-না, আমরা বলেছি, তাদের অবস্থা দেখি। তাদের অ্যাটিচিউড, তাদের পলিসিস, তাদের প্রজেক্টস- এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নেবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই আফগানদের উন্নতি হোক। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে। বৃহত্তর জনগণের ইচ্ছায় যদি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের উচিত তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে স্বাগত জানানো।

ড. মোমেন আরও বলেন, আফগানিস্তান আমাদের সার্কের সদস্য। তাদের সঙ্গে আমাদের কিছু সম্পর্কও আছে, ঐতিহাসিক সম্পর্ক আছে। কিন্তু গত তালেবান সরকারের সময়ে আমাদের দেশের কিছু লোক ওখানে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আমরা জিরো টলারেন্স, আমরা কোনো সন্ত্রাসীকে কোনোভাবে প্রশ্রয় দেবো না।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য সফরের জন্য দেশ ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ