1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার বিচারকের আসনে পড়শী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:১১ am

একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে অল্প বয়সেই গানের ভুবনে যাত্রা শুরু হয় জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীর। এরপর থেকে মৌলিক গানে কণ্ঠ দিয়ে শ্রোতাপ্রিয় হয়েছেন তিনি। বর্তমানে একাধিক দর্শকপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে। শুধু গানই নয়, সিনেমায় অভিনয়েরও অভিজ্ঞতা আছে তার। এসব পরিচয় ছাপিয়ে নতুন আরেক পরিচয়ে সবার সামনে আসছেন পড়শী। প্রথমবার একটি সংগীতবিষয়ক রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করবেন।

প্রতিযোগিতাটির নাম ‘গলা ছেড়ে গাও’। আয়োজক আরটিভি। এ সম্পর্কে পড়শী বলেন, আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে গানের ভুবনে এসেছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগীদের গান শুনব। একজন প্রতিযোগী যখন স্টেজে গান করতে আসেন তখন তার গানের সঙ্গে স্বপ্ন, ভয়সহ অনেক কিছু মাথায় কাজ করে। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগীদের তুলে আনার। আশা করি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে ভালো কিছু শিল্পীকে তুলে আনতে পারব।

মিউজিক্যাল এ রিয়েলিটি শো’র রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ