1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তবুও জয়ের পথে বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ৭:০১ pm

লক্ষ্যটা মাত্র ৯৪ রান। তবুও কেমন তাড়াহুড়ো লিটন দাসের। ১১ বলে ৬ রান করে ম্যাককঞ্চিকে যেন ক্যাচিং অনুশীলন করান তিনি। পরে আরও দুই ব্যাটসম্যানও সাজঘরে ফিরেছেন। তবুও জয়ের পথেই আছে বাংলাদেশ।

ইনিংসের তৃতীয় ওভারে ৬ রান করে সাজঘরে ফেরত যান লিটন। ফিন অ্যালেনের বলে আউট হন তিনি। এরপর উইকেটে আসেন সাকিব আল হাসান। তিন নম্বর পজিশনে ব্যাট করতে এসে সুবিধা করতে পারেননি তিনি।

৮ বলে ৮ রান করে এজাজ প্যাটেলের বলে সাজঘরে ফেরত যান এই অলরাউন্ডার। সাকিবের আউটের পর কোনো রান না করেই সাজঘরে ফেরেন মুশফিকের রহিমও। ৩ বলে ০ রান করে সাজঘরে ফেরত যান প্যাটেলের বলেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার ২ বল শেষে ৩ উইকেট হারিয়ে ৫০ রান করেছে বাংলাদেশ। ১ চার ও ছক্কায় ২৮ বলে ২৫ রান করে অপরাজিত আছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তাকে সঙ্গ দেওয়া রিয়াদ ২০ বল খেলে করেছেন ১৫ রান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ