1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিজ বিছানায় প্রবাসীর স্ত্রীকে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:৫০ pm

চুয়াডাঙ্গায় নিজ বিছানায় জেসমিন আরা আয়না (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরকীয়ার কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে জানান এলাকাবাসী। নিহত জেসমিন আরা আয়না ওই গ্রামের কুয়েত প্রবাসী হাবিল হোসেনের স্ত্রী।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রামের তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলো- একই গ্রামের মৃত সৌরভ হোসেনের ছেলে হাসান আলী, মৃত বাহার নস্করের ছেলে রহমান ও উসমান মণ্ডলের ছেলে মামুন।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, জেসমিন আরা আয়না দুই সন্তানের জননী। তিনি মঙ্গলবার রাতে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন। রাত আড়াইটার দিকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা জেসমিনের বাড়িতে আসেন। এ সময় দেখা যায়, খাটের ওপর জেসমিনের রক্তাক্ত মৃতদেহ। তবে ঘরের গ্রিলের তালা খোলা ছিল। এ কারণেই পুলিশের ধারণা জেসমিনের সম্মতিতেই খুনি ঘরে ঢুকে খুনের ঘটনা ঘটিয়েছে।

আজ বুধবার সকাল ৯টায় জেসমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সকালে তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত খুনের কারণ উদঘাটন ও খুনি শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ