1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হাটহাজারী মাদরাসার শুরা কমিটির বৈঠক শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:১৮ pm

কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ঘাঁটি বা আঁতুড়ঘর হিসেবে পরিচিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শুরা কমিটির বৈঠক শুরু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় বৈঠকটি শুরু হয়েছে।

হাটহাজারী মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও মাদরাসা শুরা কমিটির সদস্য মাওলানা ইয়াহিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বৈঠকে শুরা কমিটির ১১ জন সদস্য উপস্থিত আছেন। আজ মাদরাসা পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

জানা গেছে, আজকের শুরা কমিটির বৈঠকে মাদরাসার মহাপরিচালক (মুহতামিম) পদে নতুন মুখ নির্বাচন করা হবে। এছাড়াও সহকারী মহাপরিচালক (নায়েবে মুহতামিম) ও শিক্ষা পরিচালকও (শায়খুল হাদিস) নির্বাচন করা হবে।

প্রায় এক বছর ধরে শূন্য মাদরাসার মহাপরিচালকের পদটি। মাদরাসা পরিচালনার দায়িত্বে থাকা তিন পরিচালক থেকে কেউ মহাপরিচালক হচ্ছেন না কি বাইরে থেকে কেউ এ পদে আসছেন সে ব্যাপারে শুরা কমিটির কেউ মুখ খুলছেন না। তারা বলছেন, বুধবারের বৈঠকে সবকিছু চূড়ান্ত হবে।

বিভিন্ন সূত্র বলছে, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক নির্বাচনে এগিয়ে আছেন মাদরাসা পরিচালনার তিন সদস্য মুফতি আবদুল সালাম চাটগামী, আল্লামা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়া। এছাড়া মুফতি মোহাম্মদ জসিম, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক আহমদ দিদার কাসেমী ও মাওলানা মোহাম্মদ শোয়েবেরও নাম শোনা যাচ্ছে। আলোচনায় থাকা এ কয়জনের মধ্য থেকে শিক্ষা পরিচালক নিয়োগ করা হতে পারে।

প্রসঙ্গত, হাটহাজারী মাদরাসায় ১৩ জন শুরা সদস্যের মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাওলানা নোমান ফয়েজী মারা গেছেন। বর্তমানে শুরা সদস্যের সংখ্যা ১১ জন। মাদরাসাটি ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ