1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কারাগারে গ্রেনেড হামলা মামলার আসামির মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:০১ am

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত বন্দি মাদারীপুরের রাজৈর থানা মজুমদারকান্দি এলাকার মৃত হাকিম ফরাজীর ছেলে মাওলানা আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক (৬০)। কারাগার সূত্রে জানা গেছে, বিকেলে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন মাওলানা আব্দুর রউফ। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বিকেল সাড়ে ৪টার দিকে মাওলানা আব্দুর রউফকে মৃত ঘোষণা করে।

আব্দুর রউফ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা উদ্দেশ্যে কোটালীপাড়ায় সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখা সংক্রান্ত মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ ক্ষমতা আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিল।

এছাড়াও মতিঝিল থানায় ২টি মামলায়, রমনা থানায় ১টি ও ফরিদপুরের কোতোয়ালি থানায় একটিসহ ৪টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি। এ কারাগারে তার কয়েদী নং-৪১৩৫/এ ছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ