1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তিতাসের আরও ৩ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ৭:০৪ pm

অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের উপ-ব্যবস্থাপকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক নুরুল হুদা তাদের বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- সোনারগাঁওয়ের মেটকি অ্যান্ড ভিজিলেন্স শাখার উপ-ব্যবস্থাপক হাসান আহাম্মদ, মো. আহম্মদ উল্যাহ ও পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আইয়ুব খান চৌধুরী।

এদের মধ্যে হাসান আহাম্মদ ও মো. আহম্মদ উল্যাহর বক্তব্য ও তাদের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য নেওয়া হয়েছে। পেট্রোবাংলার পরিচালক মো. আইয়ুব খান চৌধুরীর সম্পদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলে দুদক জানায়।

দুর্নীতি, অবৈধ হস্তক্ষেপ, অনিয়মসহ নিজ ও নিকটাত্মীয়দের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত রোববার (৫ সেপ্টেম্বর) তিতাসের তিন কর্মকর্তাকে এবং সোমবার (৬ সেপ্টেম্বর) পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ