1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঘুমন্ত গার্ডকে বটি দিয়ে কুপিয়ে ব্যাংকের বুথ খোলার চেষ্টা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৯ pm

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুমন্ত সিকিউরিটি গার্ডকে বটি দিয়ে কুপিয়ে একটি ব্যাংকের বুথ খোলার চেষ্টা করেছে এক দুষ্কৃতিকারী। রোববার দিবাগত রাত আড়াইটায় ফতুল্লার ভুইগড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সিকিউরিটি গার্ড আলী হোসেনকে (৬১) স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তার মাথায় জখম করা হয়েছে। আলী হোসেন মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ধনকুন্ড এলাকার মৃত উজির আলীর ছেলে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ডাচ বাংলা ব্যাংকের বুথে গিয়ে তাদের সিসিটিভির ফুটেজে দেখেছি সিকিউরিটি গার্ড আলী হোসেন ঘুমিয়ে রয়েছে। রাত আড়াইটার সময় একজন লোক একটি ব্যাগের ভিতরে রান্নার কাজের ব্যবহার করা বটি নিয়ে এসে ঘুমন্ত সিকিউরিটি গার্ডের মাথায় কোপ দেয়।

তিনি বলেন, সিকিউরিটি গার্ড নিথর হয়ে পড়লে ওই ব্যক্তি বটি দিয়ে বুথের দরজা খোলার চেষ্টা করে। কিছু সময় চেষ্টা করে ব্যর্থ হয়ে হেঁটে চলে যায়। ধারণা করা হচ্ছে লোকটি হয়তো পাগল, নয়তো মাদকাসক্ত। তবে ওই লোকটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ব্যাংক কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ