1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবসায়ী গ্রেফতার

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩৬ pm

শহীদ সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কটুক্তিকারী চাল ব্যবসায়ী ইকবাল হোসেনকে শুক্রবার ভোরে দিনাজপুরের পুলহাট থেকে গ্রেফতার হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বাড়ি সৈয়দপুর শহরের হাওয়ালদার পাড়ায়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কটুক্তি করেন ব্যবসায়ী ইকবাল হোসেন। এ অভিযোগে গত ২০ জুন তার বিরুদ্ধে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক শহীদ পরিবারের সন্তান মহসিনুল হক মহসিন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার পর থেকে গা-ঢাকা দেয় ইকবাল।

গোপন সংবাদ পেয়ে সৈয়দপুর থানা পুলিশ দিনাজপুরের পুলহাট ওই ব্যবসায়ীর অটো রাইস মিলের পাশ থেকে তাকে গ্রেফতার করে । শুক্রবারের তাকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয় । সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ