1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না: ওবায়দুল কাদের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ১২:০৯ pm

গাজীপুর প্রতিনিধি: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু ও মেট্রোরেলসহ অন্যান্য মেগা প্রজেক্টের সঙ্গে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকল্পের কাজ শেষ হবে। আর এ প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না।

শুক্রবার সকালে গাজীপুর মহানগরের টঙ্গী চেরাগ আলী এলাকায় বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বিআরটিএ প্রকল্পের কাজ চলমান থাকাকালীন জনগণের সাময়িক ভোগান্তি মানিয়ে নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ প্রকল্পের কাজ শেষ হলে জনগণের আর ভোগান্তি থাকবে না। দৈনিক এ সড়কে ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন ও বিআরটি প্রকল্পের সংশ্লিষ্ট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ