1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাউবি উপাচার্যের সঙ্গে রাষ্ট্রদূত দেলোয়ারের সাক্ষাৎ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩৫ am

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন। বুধবার রাতে ঢাকা আঞ্চলিক অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিশ্ব শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় ২০১৯ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় বাউবি পরিচালিত শিক্ষা প্রোগ্রামের অগ্রগতি সম্পর্কে অবগত হন।

সভায় রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাঙালিদের জন্য ভাষানির্ভর শিক্ষা প্রোগ্রাম চালুর লক্ষ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আহ্ববান জানান। বাউবি উপাচার্য দেশে দক্ষ জনশক্তি তৈরিতে ভোকেশনাল, টেকনিক্যাল শিক্ষা চালুর জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের কথা জানান।

বহির্বিশ্বের দক্ষতাভিত্তিক কর্মী তৈরি করে বাউবি বিভিন্ন দেশের জনশক্তির চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে বলে উপাচার্য রাষ্ট্রদূতকে অবহিত করেন।

সভায় এ লক্ষ্যে বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাউবির মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চুক্তির বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম ও ইন্টারন্যাশনাল একাডেমিক উয়িংয়ের যুগ্ম পরিচালক সঙ্গীতা মোর্শেদ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ