1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মার্কিন দখলদারিত্বের কারণে আফগানিস্তানে কী কী অবনতি হয়েছে জানাল রাশিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৭ am

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের দুই দশকের দখলদারিত্বের কারণে দেশটিতে দুঃখ-দুর্দশা চরমভাবে বেড়েছে।

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্ততব্য করেন।

তিনি বলেন, আফগানিস্তানের সন্ত্রাসবাদের সমস্যা, মাদক চোরাচালান এবং মানুষের দারিদ্রসীমার নিচে বসবাস করা- এগুলোর কোনওটিই কমেনি, বরং বেড়েছে।
মারিয়া জাখারোভা আরও বলেন, “সর্বশেষ পর্যায়ে যখন মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনারা আফগানিস্তান থেকে চলে যাচ্ছিল তখন আমেরিকা ড্রোন হামলা চালিয়ে বেসামরিক লোকজন হত্যা করেছে। এ ধরনের নির্বিচারে হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানায় রাশিয়া।”

আফগানিস্তানের সম্ভাব্য মানবিক সংকট ঠেকানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান রুশ মুখপাত্র। পাশাপাশি আফগানিস্তানের সমস্ত জাতি-গোষ্ঠীর সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনেরও আহ্বান জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ