1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এমপিরা মারা গেলে পোষ্যদের ভাতা দেওয়ার দাবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ৪:৫৩ pm

জনগণের কল্যাণে কাজ করেন দাবি করে মৃত সংসদ সদস্যদের (এমপি) পোষ্যদের জন্য ভাতা দেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে।

বৃহষ্পতিবার (২ সেপ্টেম্বর) এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে উত্থাপিত শোকপ্রস্তাবের ওপর বক্তৃতাকালে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এ দাবি তোলেন।

আ স ম ফিরোজ বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি। আমরা জনগণের কল্যাণে কাজ করি। আমাদের মৃত্যুর পর পরিবারের কী হবে? তাদের কিন্তু খুবই দুর্দশায় পড়তে হয়। যারা আর্থিকভাবে স্বচ্ছল তারা হয়তো বুঝি না।’

তিনি বলেন, ‘যেসব এমপিরা জনগণের কল্যাণে সারাজীবন কাজ করে গেছেন, নিজের জন্য কিছু করেননি, তেমন এমপিদের ছেলে-মেয়ে, পোষ্যদের প্রয়োজন অনুযায়ী মাসিক ভাতা দেয়ার ব্যবস্থা করা হোক।’

সাবেক এ চিফ হুইপ বলেন, ‘যাদের প্রয়োজন নেই, তারা নেবেন না। যাদের প্রয়োজন আছে, তারা নেবেন। যাদের ছেলে-মেয়ে সন্তান রয়েছে, তাদের লেখাপড়ার দায়িত্ব কে নিবে? যারা জনগণের জন্য কাজ করে গেছে, নিজের জন্য কিছু করেননি। এমন রাজনীতিক বাংলাদেশে অনেক আছে। শুধু আওয়ামী লীগের নয়, বিভিন্ন দলের সঙ্গে তাদের সম্পৃক্ততা।’

তিনি আরও বলেন, ‘একটি দাবি রাখা যায়, অন্তত তাদের জন্য…যদি তাদের চাহিদা থাকে, পরিবার যদি আবেদন করেন বা সিদ্ধান্ত নেন, তাহলে যখন যে সরকারই ক্ষমতায় থাকবে, তাদের ভাতা দেয়া দেওয়ার একটা সিদ্ধান্ত হওয়া উচিত।’
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ