1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ৫:৪২ pm

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে হামলাকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন আহত হন।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুর ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রতীকী অনশন শুরু করে। সেখানে তারা সরকারি বিরোধী বিভিন্ন বক্তব্য দেয়।

এ সময় পুলিশের সামনেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় একদল যুবক। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা দাবি করেছেন, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী।

আন্দোলনরত তামিম সিরাজী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করছিলাম। এ সময় একদল যুবক এসে তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। পুলিশের সামনে এ হামলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।’

আবদুল মজিদ অন্তর বলেন, যারা হামলা করেছেন, তারা স্থানীয় ছাত্রলীগ কর্মী। পুলিশের প্রশ্রয়ে ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘কোনো কিছু বুঝে উঠার আগেই একদল যুবক এসে হামলা চালায়। তবে সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কারা এ হামলা চালিয়ে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ