1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বাধা দেওয়া হয়নি: পুলিশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ৪:১২ pm

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পুলিশ বাধা দেয়নি। তারা যথাযথভাবে কর্মসূচি শেষ করে বের হয়ে গেছেন। আজ জাতীয় সংসদের অধিবেশন আছে সেই বিষয়টা মাথায় রেখেই তারা অনুষ্ঠান করেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান এসব কথা বলেন।

এর আগে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকালে চন্দ্রিমা উদ্যানে যান দলের ষাট জনের মতো নেতাকর্মী।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের লজ্জা হয়, দুঃখ হয়। আজ স্বাধীনতার ৫০ বছর পরে আমরা যখন জিয়াউর রহমানের মাজারে আসি আমাদের তখন বাধা দেওয়া হয়। আমাদের নেতাকর্মীদের উপর গুলি চালানো হয়। আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। আজ এখানে ৩০ জনের বেশি আশা যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এই এলাকা নাকি আরও কড়া নিরাপত্তা বলয়ে চলে গেছে। তারা (পুলিশ) সম্পূর্ণভাবে বাধার সৃষ্টি করছে।’

তবে বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি জানিয়ে মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে প্রবেশে কাউকে বাধা দেওয়া হয়নি। এমনকি চন্দ্রিমা উদ্যানে বিএনপির কতজন প্রবেশ করতে পারবে সে বিষয়েও লিখিতভাবে কিছু বলা হয়নি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই উপস্থিত ছিলেন, আপনারা সবই দেখেছেন। প্রত্যেকেই কিন্তু বাধাহীনভাবে কর্মসূচি উদযাপন করেছেন। তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করে চলে গেছেন।

বিএনপির নেতাকর্মীদের কম উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, আজ সংসদ অধিবেশন আছে। তারাও হয়তো সেটা বিবেচনা করে কর্মসূচি সংক্ষেপ করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ