1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
২৪ ঘণ্টায় হাসপাতালে ২৩৩ জন

এ বছর ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার ছাড়াল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ৪:৪১ pm

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৩ জন রোগী। এর মধ্যে শুধু ঢাকায় ভর্তি হয়েছেন ২১৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১হাজার ৪ জন ও ঢাকার বাইরে ১৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

আর চলতি আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয় ৭ হাজার ৪৯৫ জন। এর আগে, গত জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ